ফেনীতে এক ভুয়া ‘এনএসআই’ কর্মকর্তা আটক

আব্দুল্লাহ আল মামুন, ফেনী : 

1 Min Read

ফেনীতে মো. জয়নাল আবদীন (৪০) নামের এক ভুয়া ‘এনএসআই’ কর্মকর্তাকে আটক করেছেন বিজিবি সদস্যরা। গত বুধবার দিবাগত রাতে ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার যশপুর থেকে তাকে আটক করা হয়৷

আটক জয়নাল উত্তর যশপুর এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে। বিজিবি জানায়, বেশ কিছু দিন ধরে জয়নাল আবদীন তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআইয়ের লোগো ব্যবহার করে নিজেকে এনএসআই-এর কর্মকর্তা পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের ভুয়া তথ্য দিয়ে হয়রানি করে আসছেন।

বিষয়টি বিজিবির সন্দেহজনক মনে হলে বুধবার রাতে তাকে ছাগলনাইয়ার যশপুর এলাকা থেকে আটক করা হয়।

বিজিবির যশপুর ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, আটক ব্যক্তি নিজেকে সোনাগাজী উপজেলায় এনএসআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমাদের কাছে পরিচয় দিয়ে আসছিলেন। তিনি ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকার চোরাচালানের ভুয়া তথ্য দিয়ে বিজিবিকে হয়রানি করছিলেন

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *