আত্মপ্রকাশ করল জাতীয় যুবশক্তি, ঘোষণা হলো ১৩১ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে ১৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী নতুন সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। পরে জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করেন।

নতুন কমিটির শীর্ষ তিন পদে দায়িত্ব পেয়েছেন—আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তুহিন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হয়েছেন প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়েশা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ ও আসাদুর রহমান।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন নিশাত আহমেদ, রাদিত বীন জামান, মো. ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, মো. আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম এবং ইসরাত জাহান বিন্দু।

মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক হয়েছেন খালেদ মাহমুদ মুস্তফা, আর যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল আহমেদ ইকবাল ও সনজিদা আক্তার মনি। সিনিয়র সংগঠকের দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদও উপস্থিত ছিলেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে দুপুরের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। তরুণদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে স্লোগানে। “ইনকিলাব ইনকিলাব”, “দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”, “আপস না, সংগ্রাম সংগ্রাম”, “যুবশক্তি আসছে, রাজপথ কাঁপছে”—এমন নানা শ্লোগানে প্রতিবাদী আবহ তৈরি হয়।

জাতীয় যুবশক্তির নেতারা জানান, ভবিষ্যতে দেশের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে সক্রিয় ভূমিকা রাখবে সংগঠনটি।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *