তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ফাইল ছবি।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনী প্রধানসহ উচ্চপর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচিত কিছু ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন তিনি।

মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের মূল্যায়ন ও প্রতিবেদন উপস্থাপন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *