২৭ মে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

0 Min Read

অনিবার্য কারণ দেখিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *