বিদ্যুৎ বিভ্রাটে টেলিকম সেবায় ভাটা, সবচেয়ে বেশি ক্ষতি বরিশাল-সিলেটে

1 Min Read

নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে টেলিযোগাযোগ সেবায়।

শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

তিনি জানান, দুর্যোগে টেলিকম অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে পাঁচ হাজারেরও বেশি টেলিকম সাইট (টাওয়ার) অকেজো হয়ে পড়েছে। বরিশাল, সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

মোট ৮ হাজার ২৬২টি টেলিকম টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের মোট টাওয়ারের প্রায় ৪৪ শতাংশ। এর মধ্যে ৬৪ শতাংশ টাওয়ারে পুনরায় সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। তবে এখনও প্রায় ৫ হাজার ৯৬০টি টাওয়ার (৩৫ শতাংশ) অকেজো রয়েছে।

ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, জরুরি ভিত্তিতে সেবা সচল রাখতে ৬২৪টি টাওয়ারে পোর্টেবল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আরও ৫০৪টি টাওয়ারে জেনারেটর স্থাপনের কাজ চলমান রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *