ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কমালো সরকার, কেরোসিনের অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কমিয়েছে সরকার। তবে কেরোসিনের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

শনিবার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করে জুন মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা, পেট্রলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে কেরোসিনের মূল্য ১১৪ টাকা প্রতি লিটারেই অপরিবর্তিত রাখা হয়েছে।

এই সংশোধিত মূল্য ১ জুন ২০২৫ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকার বলছে, সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতিমাসেই বিশ্ববাজারের মূল্য বিবেচনায় তেল মূল্য সমন্বয় করা হবে, যাতে গ্রাহক পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *