বাজেট প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দেশের ৫৪তম এই বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

আজ সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

বাজেট অনুমোদনের পর বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। জাতীয় সংসদ না থাকায় এবার বাজেট ঘোষণা করা হবে টেলিভিশন ও বেতারে একযোগে প্রচারের মাধ্যমে।

সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের ফিড নিয়ে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতেও একসঙ্গে বাজেট বক্তৃতা প্রচার করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *