সরকারের পদক্ষেপে বাড়বে চামড়ার বৈশ্বিক চাহিদা: বাণিজ্য উপদেষ্টা

যশোর প্রতিনিধি:

1 Min Read

ট্যানারি শিল্পের প্রসার ও চামড়ার মূল্য বৃদ্ধি নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এসব পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা বৃদ্ধি পাবে।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টায় যশোরের রাজারহাট বাজারে চামড়ার হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

উপদেষ্টা জানান, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সাড়ে সাতশ মণ লবণ বিতরণ, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণের ব্যবস্থা করেছে। এছাড়া ট্যানারি মালিকদের জন্য ২২০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, “চামড়া সরাসরি রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তিন মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা তৈরি হবে এবং হাটে ন্যায্য মূল্য না পেলে ব্যবসায়ীরা রপ্তানির সুযোগ পাবেন।”

এ সময় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উপদেষ্টা সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছরপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *