সব বিষয়ে একমত না হলেও ঐক্য সম্ভব: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ আশা প্রকাশ করেছেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রস্তুত করা সম্ভব হবে। তবে এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমরা জুলাইয়ের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। এ প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করছে। এজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, সমস্ত বিষয়ে একমত হওয়া হয়তো সম্ভব হবে না। তবে জাতীয় স্বার্থে কিছু বিষয়ে ছাড় দিয়ে সমঝোতার পথে আসাই হবে দায়িত্বশীল পদক্ষেপ। আমরা চাই—যেখানে পুরোপুরি একমত হওয়া যাবে না, সেখানে আংশিক ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে।

বৈঠকে সভাপতিত্ব করেন ড. আলী রীয়াজ নিজেই। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *