রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

নিজস্ব প্রতিবেদক :

0 Min Read
আইএসপিআর লোগো।

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় সেনাবাহিনী ৩টি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

আইএসপিআর জানিয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *