সংসদ নির্বাচনের জন্য প্রতীক: নৌকা আছে, বাদ ‘শাপলা’ ও ‘দোয়েল’

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের জন্য ভোটের মার্কার সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫-এ উন্নীত করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে সংশ্লিষ্ট বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয়। আগের পরিচিত নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লার সঙ্গে তালিকায় এখন জায়গা করে নিয়েছে আপেল, হুক্কা, রকেটের মতো নতুন প্রতীকও।

নিবন্ধনের অপেক্ষায় থাকা শতাধিক নতুন রাজনৈতিক দলের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় প্রতীক হিসেবে তালিকাভুক্ত না থাকলে ইসি ‘স্বতন্ত্র’ প্রতীকের মধ্য থেকেই প্রতীক বরাদ্দ দিয়ে থাকে।

তবে এবারের তালিকায় আলোচিত দুই প্রতীক ‘শাপলা’ ও ‘দোয়েল’ স্থান পায়নি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতীকের সংখ্যা ছিল ১৪০। এরপর ২০১৭ সালে বিধিমালা সংশোধনের পর প্রতীক কমে আসে ৬৯-এ। এবার নতুন করে প্রতীক বাড়ানোর ফলে দল ও প্রার্থীরা পাবেন আরও বিস্তৃত প্রতীক পছন্দের সুযোগ।

নতুন তালিকায় রয়েছে:

আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত-কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, নির্বাচনী প্রতীক সংক্রান্ত সংশোধিত বিধিমালা আইন মন্ত্রণালয়ের অনুমোদন শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *