পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি :

2 Min Read

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকে শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন, পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫), আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন হোসেন (৩০)।

আহতরা হলেন, বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৬), হাতিগাড়া মহল্লার আকরাম শেখের ছেলে সম্রাট শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেড়া পৌরসভার দক্ষিনপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০/১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন শ্রমিকরা।

এসময় তারা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দু’জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

‎ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি; যে কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা বেড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের।

‎বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করছি দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি। এ কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দুজনের মরদেহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *