ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত: হুতিদের দাবি

আন্তর্জাতিক ডেস্ক :

1 Min Read

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাউই এবং কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা।

শনিবার (৩০ আগস্ট) হুতি নেতা মাহদি আল-মাশাতের বিবৃতি উদ্ধৃত করে সাবা এ তথ্য জানায়। গত বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়।

ইসরায়েল জানায়, জ্যেষ্ঠ হুতি নেতাদের লক্ষ্য করেই এ অভিযান পরিচালিত হয়। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে নিশানা করেছে এবং এর প্রতিশোধ নেওয়া হবে।

হুতিদের দাবি, সরকারের চলমান কর্মশালা চলাকালে প্রধানমন্ত্রী আল-রাহাউইসহ মন্ত্রিসভার অন্তত ১২ জন সদস্য নিহত হয়েছেন। তিনি ২০২৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, টাইমস অব ইসরায়েল ও চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ প্রাথমিকভাবে মনে করছে প্রধানমন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তারা এখনো শতভাগ নিশ্চিত নয় এবং হামলার ফলাফল যাচাই করছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে হুতিরা। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে এবং লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *