৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে পিএসসি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৫০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন এবং খাদ্য ক্যাডারে ৩ জনকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া বাকি ১ হাজার ২৩২ জন প্রার্থীকে বিভিন্ন প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার এবং ক্যাডারবহির্ভূত প্রফেশনাল ও টেকনিক্যাল পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে কমিশন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *