ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে নিহত ৩ পথচারী

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর পুরান ঢাকার বংশালে ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে কসাইটুলি এলাকার কে.পি. ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে দিনাজপুরের রাফিউল (২১) ও সবুজ (৩০)। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশীষ কুমার জানান, ভূমিকম্পের সময় ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়লে রাস্তা দিয়ে হাঁটতে থাকা তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে। ধ্বংসাবশেষের আঘাতে তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়ে আসা ইট ও কংক্রিটের আঘাতেই তিনজনের মৃত্যু হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *