মেঘনা ব্যাংকের নতুন এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
সৈয়দ মিজানুর রহমান।

মেঘনা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে সুপরিচিত এই পেশাজীবী মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ মিজানুর রহমান তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৯৩ সালে নোভার্টিসে (তৎকালীন সিবা-গেইগি বাংলাদেশ লিমিটেড)। ব্যাংকিং খাতে প্রবেশের আগে তিনি ইয়ংওয়ান ও বেক্সিমকোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) নেতৃত্ব পর্যায়ের বিভিন্ন পদে কাজ করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট, কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বহুমুখী কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে নানা পেশাদার প্রশিক্ষণ, কর্মশালা ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়েছেন।

সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *