তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ বিএনপি মহাসচিবের

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি।

তফসিল ঘোষণাকে বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এ ঘোষণার মধ্য দিয়ে দেশ দীর্ঘদিনের সংগ্রামের পর কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে। তিনি বলেন, দেড় যুগেরও বেশি সময় ধরে জনগণ যে লড়াই চালিয়ে গেছে, তার বাস্তব প্রতিফলনই এ তফসিল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি জানান, আসন্ন নির্বাচনে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল অংশ নেবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দলটি আশা করছে।

এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই উদ্বেগ ছিল না। বরাবরই দলটি মনে করে এসেছে যে রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান নির্বাচন। সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে বিএনপি স্বাগত জানাচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *