দক্ষিণ কোরিয়া থেকে ৪২০ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সরকার ৪২০ কোটি ৯ লাখ ৬৯ হাজার ২২৫ টাকার এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার এম/এস পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ’র দাম নির্ধারিত হয়েছে ৯.৯৯ মার্কিন ডলার।

বৈঠক থেকে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে স্পট মার্কেট থেকে ৯-১০ জানুয়ারি ২০২৬ সময়ের জন্য দ্বিতীয় কার্গো এলএনজি কেনার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এটি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩)(ক)-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে কার্যকর হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *