ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ছবি - সংগৃহীত।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ ও জানাজার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সে সময় তিনি একটি চলন্ত রিকশায় ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার কাছাকাছি পৌঁছে পেছনে বসা একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিটি তার মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের পরামর্শে অবস্থার আরও অবনতি ঘটায় গত ১৬ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

বিস্তারিত আসছে ……

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *