ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, বিএনপি এই আসনসহ চারটি সংসদীয় আসন জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৩ সালে তাঁর বাবা অলি আহাদ আওয়ামী লীগের শক্তিশালী প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। একইভাবে এবার তিনি নিজেও জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে মাঠে নামতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।

নিজের সম্ভাবনা সম্পর্কে আশাবাদী রুমিন ফারহানা বলেন, মানুষের চোখে তিনি যে আশা, ভালোবাসা ও বিশ্বাস দেখতে পাচ্ছেন, সেটিই তার বড় শক্তি। তিনি ভোটারদের সেই আস্থার যথাযথ প্রতিদান দিতে সবার দোয়া কামনা করেন।

এ সময় বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে সঙ্গে নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *