পুঠিয়ায় বালুবোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারানোয় প্রাণ গেল চারজনের

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজশাহীর পুঠিয়ায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল প্রায় ৭টা ৫০ মিনিটে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের আরেকটি ইউনিট যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাজারের ভেতরে ঢুকে পড়ে উল্টে যায় বলে তারা নিশ্চিত করেছে।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রাজশাহী থেকে নাটোরের দিকে যাওয়ার সময় ট্রাকটি পুঠিয়ার ঝলমলিয়া কলার হাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি বাজারে ঢুকে পড়ে, ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং একজন আহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *