রাশিয়া ও নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকায় নিযুক্ত রাশিয়াসহ নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। সাক্ষাতে বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূতরা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার গুলশানের বিএনপি চেয়ারম্যানে পৃথকভাবে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর সাংবাদিকদের হুমায়ুন কবির জানান, আন্তর্জাতিক মহলে তারেক রহমান ও বিএনপির নেতৃত্ব ও উন্নয়ন ভাবনায় আগ্রহ রয়েছে। আলোচনা হয়েছে শিক্ষাসহ বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং নির্বাচনের পর জনগণের সমর্থনে সরকার গঠন করলে রাষ্ট্রদূতদের সঙ্গে কীভাবে কার্যকর সহযোগিতা করা যেতে পারে।

তিনি আরও বলেন, রাষ্ট্রদূতরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আগ্রহী এবং আশাবাদী যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ভোট দেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের প্রেক্ষাপটে উৎসাহী এবং অংশগ্রহণে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *