নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক :

4 Min Read
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি - পিআইডি

চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা পুনরায় শুরু হলো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই দিনে তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের আকার দিয়েছেন নতুন মুখ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে। নতুন মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জন।

সবচেয়ে বড় চমক এসেছে পররাষ্ট্রমন্ত্রীর পদে। পেশাদার কূটনীতিক খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি শপথ গ্রহণের আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও বহিঃর্বিশ্বের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পাবেন।

দলের পুরনো ও অভিজ্ঞ নেতাদের মধ্যেও গুরুত্বপূর্ণ দায়িত্ববণ্টন করা হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ও বিএনপির বিশ্বাসভাজন নেতা সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনিই বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছিলেন।

কোন মন্ত্রণালয় কে পেলেন :

অন্য মন্ত্রীদের মধ্যে হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়), এজেডএম জাহিদ হোসেন (নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়), খলিলুর রহমান (টেকনোক্র্যাট-পররাষ্ট্র মন্ত্রণালয়), আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্মবিষয়ক মন্ত্রণালয়), মিজানুর রহমান মিনু (ভূমি মন্ত্রণালয়), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়), খন্দকার আবদুল মুক্তাদির (বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়) ও আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)। অন্য মন্ত্রীদের মধ্যে জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), আমিন উর রশিদ (টেকনোক্র্যাট-কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়), আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানিসম্পদ মন্ত্রণালয়), আসাদুল হাবীব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়), জাকারিয়া তাহের সুমন (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়), আ ন ম এহছানুল হক মিলন (শিক্ষা মন্ত্রণালয়; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়), ফকির মাহবুব আনাম (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), শেখ রবিউল আলম (সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; নৌ পরিবহণ মন্ত্রণালয়)।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রাশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়), শরীফুল আলম (বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়), শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র মন্ত্রণালয়), সুলতান সালাহউদ্দিন টুকু (কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়), ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি মন্ত্রণালয়), ফরহাদ হোসেন আজাদ (পানিসম্পদ মন্ত্রণালয়), মো. আমিনুল হক (টেকনোক্র্যাট-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়), মো. আব্দুল বারী (জনপ্রশাসন মন্ত্রণালয়), মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়), ফারজানা শারমিন পুতুল (মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়), শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়), নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), এম ইকবাল হোসেন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), এমএ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), আহমেদ সোহেল মঞ্জুর (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), ববি হাজ্জাজ (শিক্ষা মন্ত্রণালয়; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), আলী নেওয়াজ খৈয়াম (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়), হাবিবুর রশিদ (সড়ক পরিবহণ এবং সেতু মন্ত্রণালয়) ও মো. রাজিব আহসান (রেলপথ ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়) দায়িত্ব পাচ্ছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *