বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - আইএসপিআর

বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গলফ ফেডারশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত নির্বাচন কমিশনারের সার্বিক ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত গলফ ক্লাবসমূহ থেকে মনোনীত কাউন্সিলরগণ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদের প্রার্থীদেরকে তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠানে দেশের বিভিন্ন গলফ ক্লাবসমূহের কাউন্সিলরগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *