সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় ডিএনএ কিট জব্দ

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - বিজিবি।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় ডিএনএ পরীক্ষার কিট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে সীমান্ত এলাকা এবং রাজাপুর গ্রামের একটি পরিত্যক্ত ভুট্টা খেতে অভিযান চালিয়ে এসব কিট পাওয়া যায়। বিজিবি ধারণা করছে, কিটগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ২২০ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করা হয়। উদ্ধারকৃত কিটগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানে চোরাচালানে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা যায়নি। বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে যাতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *