রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী প্রতিনিধি :

1 Min Read

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার পেয়ারা বাগানের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছ বোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হোন ও ২ জন গুরুতর আহত হন। নিহত ব্যক্তির নাম সৌমিক, সে জয়পুরহাট জেলার আঙ্কেলপুর থানার তিলকপুর গ্রামের আপেল মাহমুদের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনান্থলে পুলিশ পাঠিয়ে লাশ ও পরিবহন উদ্ধার করেছি। এছাড়া ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *