খুলনায় মেয়ের সামনে গুলির পর কুপিয়ে হত্যা সাবেক শ্রমিক নেতাকে

খুলনা প্রতিনিধি :

খুলনা প্রতিনিধি :

1 Min Read
শ্রমিক নেতা মাসুম বিল্লাহ, ছবি - সংগৃহীত।

খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ের বাটা বাজারে বুধবার রাত ৯টার দিকে রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীনা মাসুম বিল্লাহকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় তার মেয়ের সামনেই এই হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ জন অস্ত্রধারী বাজারে প্রবেশ করে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যুর নিশ্চয়তা দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার সময় জনতা অশোক ঘোষ নামে একজনকে ধরে বিদেশি পিস্তলসহ আটক করে। উত্তেজনা এড়াতে পুলিশ ও সেনা ঘটনাস্থল পৌঁছে তাকে হেফাজতে নেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য ছয়জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এখনও নিশ্চিত হয়নি।

নিহত মাসুম বিল্লাহকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন।

পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে ধারণা করছে। তদন্তে দেখা হচ্ছে, এটি পূর্বশত্রুতা, শ্রমিক সংগঠনের দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তারের সঙ্গে যুক্ত কি না।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *