জাকাত বোর্ড পুনর্গঠন ও কার্যকর ব্যবস্থাপনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে । ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করার নির্দেশ দিয়েছেন। সরকারের উদ্দেশ্য, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে দীর্ঘমেয়াদী অবদান রাখা।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৈঠকে আলোচনা হয় কীভাবে জাকাত ব্যবস্থাপনা দেশের দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তও নেয়া হয়।

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

জাহিদুল ইসলাম রনি জানান, আগামী দশ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে। কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের সুপারিশ পেশ করবে।

প্রসঙ্গত, গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০–১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *