জুলাই অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এ লক্ষ্যে প্রণীত অধ্যাদেশকে আনুষ্ঠানিক আইনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয় এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়েছে। বর্তমান সরকার এটি বিল আকারে পাস করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটে। তিনি এসব পরিস্থিতিকে ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন এবং জানান, অধ্যাদেশে অংশগ্রহণকারীদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ রাখতে তা সরাসরি সম্প্রচার করা হয়েছে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। গুম, খুন ও সহিংসতার সব ঘটনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রশ্নোত্তর পর্বে আখতার হোসেন পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে অতীতের অসদাচরণের অভিযোগ তুলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চান। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *