৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - সংগৃহীত।

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার ৪৩ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি চীনা পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। রোববার দুপুর ১টার দিকে জাহাজটি পতেঙ্গার ৬ নম্বর ডলফিন জেটিতে নোঙর করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি গত শুক্রবার রাতে বহির্নোঙরে পৌঁছায়। তবে ড্রাফট ১০ মিটারের বেশি হওয়ায় সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব হয়নি। পরে চারটি ছোট ট্যাঙ্কারের মাধ্যমে লাইটারিং করে প্রায় ৭ হাজার ৭২৭ টন ডিজেল খালাসের পর টাগবোটের সহায়তায় জাহাজটি জেটিতে আনা হয়।

তিনি আরও জানান, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তেলবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া থেকে ডিজেল আমদানি বাড়ানো হয়েছে।

এদিকে একই দিনে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ডলফিন জেটি ত্যাগ করেছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, অবশিষ্ট ডিজেল আগামী দুই দিনের মধ্যে খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *