খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ইউপিডিএফ সদস্যের

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - সংগৃহীত।

খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইমন হোসেনের বয়স ২৫ বছর। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।

ইউপিডিএফ-গণতান্ত্রিকের পানছড়ি উপজেলা শাখার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা অভিযোগ করেন, সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার পর ইমনকে গুলি করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য তিনি ইউপিডিএফের প্রসীত গ্রুপকে দায়ী করেন।

তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *