টেকনাফে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

জাফর আলম,কক্সবাজার :

2 Min Read

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়ায় পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার মোহাম্মদ তৈয়ব ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। প্রায় ১ কিলোমিটার নির্মিত এ রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিন্মমানের ইটসহ কিছু কিছু জায়গায় ইটের পরিবর্তে মাটি। এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশলীকে ম্যানেজ করে রাস্তায় ব্যবহার করা হয়েছে নিন্মমানের ইট ও কিছু কিছু জায়গায় ইটের বদলে মাটি।

নিন্মমানের ইটের পরিবর্তে মাটি অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রবিবার (২৪ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। ইটের পরিবর্তে মাটি দিয়ে তার ওপর পুরনো ইট দিয়ে খোয়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। নিম্নমানের ইটের ভাঙা অংশ রাবিশ দিয়ে কাজ করে যাচ্ছে। রাস্তার কাজে স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের (এলজিইডি) কাউকে এসে তদারকি করতে দেখা যায়নি।

স্থানীয় জিয়াউর রহমান বলেন, এই রাস্তা নির্মাণে শুরু থেকেই ব্যাপক অনিয়ম। আমি ঠিকাদারকে বারবার বলেও কোনো লাভ হয়নি। তিনি কথার কোন গুরুত্ব না দিয়ে নিজের ইচ্ছে মত ইটের পরিবর্তে মাটি এবং নিন্মমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করেছে।রাস্তায় এসব নিন্মমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই দাবি জানিয়েছেন তিনি ।

স্থানীয় ছৈয়দ কাশেম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে বিষয়টি অবগত করেছি। আশা করি তিনি এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন। এবিষয়ে জানতে টেকনাফ উপজেলা এলজিইডির প্রকৌশলীর সরকারি নাম্বারে কল দিলে রিসিভ করে প্রথমে উখিয়া উপজেলা প্রকৌশলী বলে পরিচয় দেয়। ওয়েবসাইটে টেকনাফ উপজেলা প্রকৌশলী নাম নাম্বার কেন জানতে চাইলে তিনি অতিরিক্ত দায়িত্বে এবং মিটিং শেষে এবিষয়ে কথা বলবেন বলে কল কেটে দেয়।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, এবিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্হা নিবেন বলে জানিয়েছেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *