বেলুচিস্তানের কোয়েটায় রেলস্টেশনের কাছে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২৩

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রেলস্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭১ জন। রোববার একটি ট্রেন স্টেশন অতিক্রম করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি আত্মঘাতী হামলা ছিল। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, এখনো ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল পুরো এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি রেললাইনের কাছেই ছিলেন এবং বিস্ফোরণটি অত্যন্ত ভয়াবহ ছিল। কীভাবে প্রাণে বেঁচে গেছেন, তা এখনো বিশ্বাস করতে পারছেন না বলেও জানান তিনি।

কোয়েটা সিটি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট কাদির কামবরানি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তার ভাষ্য, নিহত ও আহত মিলিয়ে শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলাকে ‘জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের হামলা পাকিস্তানের জনগণের মনোবল ভাঙতে পারবে না।

পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি কোয়েটা সফর করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তেল ও খনিজসম্পদসমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগেও প্রদেশটিতে একাধিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে বিএলএ।

- Advertisement -

-বিবিসি, সিএনএন

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *