তানভীর-আল আমিনের নেতৃত্বে কুবির রোটার‍্যাক্ট ক্লাব

তানভীর মাহিম‚ কুবি:

1 Min Read

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন।

সোমবার (২৬ মে) পূর্ববর্তী কমিটির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি তানভীর আনজুম সাজন বলেন‚ “রোটার‌্যাক্ট ক্লাবের মতো একটি অভিজাত ও আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত ক্লাবের দায়িত্ব পাওয়া স্বাভাবিক ভাবেই ভালো লাগার। কিন্তু সেই সাথে আসা দায়বদ্ধতার জায়গাটা নিয়েই আমি বরং ভাবতে চাই। স্বপ্ন দেখি রোটার‌্যাক্ট এর হাত ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাবিং কালচারটাকে নতুনভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার।

যাতে করে শিক্ষামূলক সেমিনার, সেশন, প্রতিযোগীতা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিকের বাইরের আত্মোন্নয়নের জায়গাটা হবে সুনিশ্চিত। নিয়ে যেতে পারবো বিগত বছরের অগ্রযাত্রা আর সফলতাকে আরো বেশি উচ্চতায়। পরিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, তানভীর-আল আমিনের নেতৃত্বে এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *