আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ফাইল ছবি

আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনাসদস্যের হাতে নিহত হন তিনি। দিবসটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করছে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্ম নেওয়া জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে সাহসিকতার জন্য ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর পাশাপাশি মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও দেশের বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা ও অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দর্শন জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার রক্ষাকবচ। তার দেখানো পথ অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *