প্রতিবন্ধী কিশোরকে বলৎকার, সুনামগঞ্জে বখাটে ইমনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি:

1 Min Read

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কবরস্থানে তুলে নিয়ে গিয়ে এক প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের ঘটনায় ইমন মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম কিশোরের হতদরিদ্র মা মঙ্গলবার রাতে শান্তিগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ইমন মিয়া উপজেলার জয়কলস গ্রামের জমির আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী।

ভিকটিমের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) দুপুরে ১১ বছর বয়সী শারীরিক ও বাকপ্রতিবন্ধী কিশোরটি হাওরে গরু আনতে যায়। এ সময় ইমন তাকে কৌশলে গ্রামের কবরস্থানের পাশে জঙ্গলে নিয়ে যায় এবং ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে বলৎকার করে। কিশোরের চিৎকারে আশপাশের কয়েকজন কিশোর এগিয়ে এলে ইমন পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় কিশোরকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বলৎকারের ফলে কিশোরটির পায়ুপথে মারাত্মক জখম ও রক্তক্ষরণ হয়েছে। নিয়মিত চিকিৎসা চললেও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নোবেল সরকার জানান, আসামিকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি এবং গোপন সোর্সের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *