জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দলটির পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বহাল থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। এতে হাইকোর্টের ২০১৩ সালের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত নতুন এই নির্দেশনা দেয়।

জামায়াতের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

জামায়াতে ইসলামীর সাময়িক নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন ২০০৮ সালের ৪ নভেম্বর। কিন্তু হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ ২০১৩ সালের ১ আগস্ট সেই নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে। আদালত বলেছিল, জামায়াতকে নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ববহির্ভূত ছিল।

এর ফলে দলটি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে হাইকোর্টের ওই রায়ে জামায়াতকে আপিলের সুযোগ দেওয়া হয়েছিল। দীর্ঘ এক দশক পর আপিল বিভাগের রায়ের ফলে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *