ঈদ পরবর্তী যাত্রায় মাস্ক ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান

1 Min Read

রোববার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ স্থানে সকলকে মাস্ক পরিধানের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ঈদুল আজহার পরবর্তী সময়ে ঘরমুখো ও কর্মস্থলমুখী মানুষের চলাচল বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা আরও বেশি—এ বিবেচনায় রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন যাত্রীদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণে অনুরোধ জানিয়েছে।

এদিকে, ঈদের দিন একদিন বন্ধ থাকার পর রোববার (৮ জুন) সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা মেট্রোরেলের চলাচল পুনরায় শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোরেলে কোনোভাবেই কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস বহন করা যাবে না। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রতিটি স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। যদি কারও কাছে এ ধরনের কোনো সামগ্রী পাওয়া যায়, তাহলে তাকে মেট্রোস্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।

ডিএমটিসিএল জানিয়েছে, সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *