সাতক্ষীরায় সাপ্লাই পানি প্লান্ট উদ্বোধন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব

সাতক্ষীরা প্রতিনিধি:

2 Min Read

সাতক্ষীরার দেবহাটায় সাপ্লাই পানি প্লান্ট উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বুধবার (১২ জুন) সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পারুলিয়ায় ভূমি অফিস সংলগ্ন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম বাস্তবায়নের লক্ষ্যে এই প্ল্যান্টের উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির চুক্তি মূল্য ২ কোটি ৫৩ লাখ ৪৬ জাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ কাজের সমাপ্তি হবে ২০২৬ সালের ১৮ জুন।

পরে পারুলিয়ায় মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। সভায় ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জত হোসেন হিরু এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল হাসান, উপসচিব আকবার আলী, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, স্বাস্থ্য উপদেষ্টা একান্ত সহকারী মাহামুদুল হাসান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ডাকসু নেতা মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর ইসলাম, দেবহাটা প্রেসলাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সঞ্জয় মন্ডল, কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী জুয়েল হোসেন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *