১৭ বছর পর সবচেয়ে সুন্দর নির্বাচন আসছে: ড. ইউনূস

2 Min Read

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন-পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ বা পরিকল্পনা তাঁর নেই। তাঁর নেতৃত্বাধীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।

বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

একজন সাংবাদিক জানতে চান, গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হিসেবে তিনি কোনো দায়িত্বে আসতে চান কি না। জবাবে ড. ইউনূস বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে চলমান রূপান্তর সফলভাবে সম্পন্ন করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। আমরা চাই জনগণ যেন সন্তুষ্ট থাকে।”

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রধান উপদেষ্টা জানান, ১৭ বছর পর বাংলাদেশে একটি প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এজন্য তাঁর সরকার ‘সংস্কার কমিশন’ গঠন করেছে, যা বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন ও সুপারিশ নিয়ে কাজ করছে।

তিনি বলেন, “প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ঐকমত্য গড়ে তুলতে চাই। আমরা অপেক্ষা করছি ‘জুলাই সনদ’-এর, যা আগামী মাসে জাতির সামনে উপস্থাপন করা হবে। এই সনদের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *