দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবোঝাই কয়েকটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও অনেকে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *