দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার উপপরিচালককে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২৩ জুন) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর ৫ম গ্রেড অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মো. হেলাল উদ্দিন শরীফ, মো. রফিকুল ইসলাম, মো. ফজলুল হক এবং মোহা. নূরুল হুদা। চারজনই বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত ছিলেন।
