৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সোমবার (৩০ জুন) প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিকেলের দিকে পিএসসির ওয়েবসাইটে ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) এই ফল পাওয়া যাবে বলে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, চূড়ান্ত সুপারিশে ক্যাডার পদসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ফলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য ১,৭১০টি পদেই নিয়োগের সুপারিশ করা হবে।

সোমবার সকালে পিএসসির সংশ্লিষ্ট দপ্তরের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পিএসসি প্রাথমিকভাবে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ অন্তর্ভুক্ত করতে চেয়েছিল এবং সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি উপদেষ্টা পরিষদে পাঠানো হয়। কিন্তু উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি অনুমোদন না দিয়ে নতুন বিসিএসে (৪৫তম বা ৪৯তম) পদগুলো যুক্ত করার পরামর্শ দিয়েছে।

ফলে চূড়ান্ত ফলাফলে বিজ্ঞপ্তিতে থাকা ১,৭১০টি পদেই নিয়োগের সুপারিশ আসবে।

২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৭১০ জন নিয়োগ পাওয়ার কথা। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে—৭৭৬টি। এরপর রয়েছে প্রশাসন ক্যাডারে ২৫০টি, পুলিশ ক্যাডারে ৫০টি, পররাষ্ট্রে ১০টি, আনসারে ১৪টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০টি এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭টি পদ।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *