নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নোট বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১ জুন) প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি নেই, যা বিগত কয়েক দশকের প্রচলিত ধারার বড় পরিবর্তন। তবে নতুন নোটের পাশাপাশি প্রচলিত অন্যান্য নোটও বৈধ হিসেবে বাজারে চলবে।

আজ মতিঝিল ছাড়াও বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও সীমিত আকারে নতুন নোট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ১০টি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট লোকাল অফিসেও এই নোট দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, “বর্তমানে আমরা সীমিত আকারে নতুন নোট বিতরণ করছি। পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় পরে বড় পরিসরে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *