বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২)

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাঁড়িখালি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

হায়াত উদ্দিন স্থানীয় মৃত নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পূর্বশত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট প্রেসক্লাব এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে “গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত” বলে উল্লেখ করেছে।

সংগঠনটি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *