খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

রাজধানীর খিলক্ষেত এলাকায় মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)’র আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

রোববার বিকেলে খিলক্ষেত এর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফরিদ জামান (৬৪)। আহত অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, খাঁপাড়া এলাকায় একটি মন্দিরের পাশে মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার ক্রেনের সাহায্যে তুলছিলেন শ্রমিকরা। কাজ করার সময় অসাবধানতাবশত একটি সচল বিদ্যুতের লাইনের সঙ্গে সংযোগ লেগে পাঁচজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানা ‘র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *