বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩৩ কর্মকর্তা

2 Min Read

একযোগে ৩৩ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (০৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

এই ৩৩ পুলিশ কর্মকর্তা ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন-
০১. মোল্যা নজরুল ইসলাম (ডিআইজি-বর্তমানে গ্রেপ্তার)
০২. মো. সাইফুল ইসলাম (ডিআইজি-বর্তমানে গ্রেপ্তার)
০৩. মিরাজ উদ্দিন আহম্মেদ (ডিআইজি)
০৪. শাহ মিজান শাফিউর রহমান (ডিআইজি)
০৫. এস এম মোস্তাক আহমেদ খান (ডিআইজি)
০৬. জিহাদুল কবির (ডিআইজি)
০৭. মঈনুল হক (ডিআইজি)
০৮. মো. ইলিয়াছ শরীফ (ডিআইজি)
০৯. শ্যামল কুমার নাথ (ডিআইজি)
১০. মো. জাকির হোসেন খান (ডিআইজি)
১১. মো. শাহ আবিদ হোসেন (ডিআইজি)
১২. মো. জামিল হোসেন (ডিআইজি)
১৩. মো. মাহবুবুর রহমান (ডিআইজি)
১৪. মো. মনিরুজ্জামান (ডিআইজি)
১৫. মো. বরকতুল্লাহ খান (অতিরিক্ত ডিআইজি)
১৬. টি এম মোজাহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)
১৭. মো. আনোয়ার হোসেন খান (অতিরিক্ত ডিআইজি)
১৮. মোহা. মনিরুজ্জামান (অতিরিক্ত ডিআইজি)
১৯. মো. মেহেদুল করিম (অতিরিক্ত ডিআইজি)
২০. মো. আলমগীর কবীর (অতিরিক্ত ডিআইজি)
২১. মো. রশীদুল হাসান (অতিরিক্ত ডিআইজি)
২২. সঞ্জয় কুমার কুনডু (অতিরিক্ত ডিআইজি)
২৩. মো. নিজামুল হক মোল্যা (অতিরিক্ত ডিআইজি)
২৪. এস এম ইমরান হোসেন (অতিরিক্ত ডিআইজি)
২৫. মো. সাইদুর রহমান খান (অতিরিক্ত ডিআইজি)
২৬. ড. শামসুন্নাহার (অতিরিক্ত ডিআইজি)
২৭. মো. সাইফুল্লাহ আল মামুন (অতিরিক্ত ডিআইজি)
২৮. খান মুহাম্মদ রেজোয়ান (অতিরিক্ত ডিআইজি)
২৯. মো. সাজিদ হোসেন (অতিরিক্ত ডিআইজি)
৩০. শেখ রফিকুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)
৩১. মো. মাশরুকুর রহমান খালেদ (অতিরিক্ত ডিআইজি)
৩২. মোল্লা জাহাঙ্গীর হোসেন (পুলিশ সুপার)
৩৩. আব্দুল্লাহ আরেফ (পুলিশ সুপার)

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *