রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ 

সজল মাহমুদ, রাজশাহী :

1 Min Read

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল।

অভিযান শেষে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইন সাংবাদিকদের জানান, অভিযানে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে রোগীদের ওয়ার্ডে নেওয়ার জন্য ব্যবহৃত ট্রলি সেবার ক্ষেত্রে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে। এমনকি এম্বুলেন্স সেবার ক্ষেত্রেও দালালচক্রের দৌরাত্ম্য ও অর্থ লেনদেনের বিষয়েও সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, এসব অনিয়মের বিস্তারিত বিবরণ সংবলিত একটি প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তীতে কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই হাসপাতালের এসব সেবায় অনিয়ম চলে আসছে। দুদকের এ অভিযান ভবিষ্যতে স্বচ্ছ সেবা নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *