দুবাইফেরত বিমানে যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসেছে।

ফ্লাইটটি বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা গেছে, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮ সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়।

পরে ওই একই উড়োজাহাজ ২৮৭ যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইটটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে পাইলট দ্রুত গতিপথ পরিবর্তন করে চট্টগ্রামে ফিরে আসেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসলেও এটি নিরাপদে অবতরণ করেছে। বর্তমানে এটি বে নম্বর-৮ এ রয়েছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *