ঢাবিতে ২৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

ঢাবি প্রতিনিধি :

1 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২ হাজার ৮৪১ কোটি টাকার বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব কার্যক্রম উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য সাংবাদিকদের সামনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৪১টি উল্লেখযোগ্য প্রকল্প ও অর্জন উপস্থাপন করেন।

প্রকল্পের মধ্যে রয়েছে ৯টি হল (ছাত্র-৪, ছাত্রী-৫), ৬টি একাডেমিক ভবন, ২১ তলা বিশিষ্ট একাডেমিক ভবন (আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের জন্য), ৩য় শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন, ১৫ তলা আইটি হাব, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার, প্রশাসনিক ভবন, খেলাধুলা ও জিমনেসিয়াম, জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন, রোড নেটওয়ার্ক ও পাবলিক টয়লেট নির্মাণ।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন, এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *